জীবনকে সুন্দর করার জন্যে অনেক কিছু নয়, প্রয়োজন সঠিক জীবনদৃষ্টি। জীবনদৃষ্টি সঠিক হলে আপনি রক্ষা পাবেন হোঁচট খাওয়া থেকে, বেঁচে যাবেন ভুল করা থেকে। মনে প্রশান্তি থাকবে, সুখ থাকবে, শুকরিয়া থাকবে। সহজ স্বতঃস্ফূর্ততায় আপনি এগিয়ে যাবেন সফল জীবনের পথে। সঠিক জীবনদৃষ্টির এই ছোট ছোট কথা নিয়েই গ্রন্থিত সিডি জীবনকণিকা। সংকলন ও কণ্ঠ দিয়েছেন গুরুজী শহীদ আল বোখারী মহাজাতক। আপনি ধ্যানের স্তরে বা নীরবে বসে এমনকি যানবাহনে হেডফোন লাগিয়েও এ কথাগুলো শুনতে পারেন। যত শুনবেন তত অনুভব করবেন ইতিবাচকতার শক্তি। দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনি এগিয়ে যাবেন সাফল্য ও প্রাচুর্যের পথে।
